×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৩৪৪৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬১ পরিষদে ভোটগ্রহণ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। আজ সোমবার বৈঠক শেষে ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপে ভোটের তারিখ কমিশন আগেই ঘোষণা করেছিল। প্রথম ধাপের তফসিল ইতিমধ্যে দেয়া হয়েছে। আজ কমিশন সভায় দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ভোটগ্রহণ হবে ২১ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট গ্রহন করা হবে। নয়টি জেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
তিনি বলেন, নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে সেখানে একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। প্রচারের সময় হবে ১৯ দিন।
এর আগে প্রথম ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল আর ভোটগ্রহণ হবে ৮ মে।
মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তীতে দুই ধাপ ২৯ মে এবং ৫ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat