×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৫৫৪৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করতে ঢাকায় আসায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে চতুর্থ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ঐ ম্যাচে হায়দারাবাদের কাছে ৬ উইকেটে হেরেছিলো চেন্নাই। তবে গতরাতে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিজের ফেরার ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।
চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রানের পাহাড় গড়া কোলকাতা। কিন্তু গতকালের  ম্যাচে চেন্নাইয়ের বোলারদের সামনে অসহায় ছিলো কোলকাতার ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি পুঁিজ পায় কোলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আগের ম্যাচে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ১৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এতে চলতি আসরে ৪ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকারী এখন ফিজ।
১৩৮ রানের টার্গেটে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬৭ রানে ১৪ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৫ ম্যাচে চেন্নাইয়ের তৃতীয় জয়। ৪ ম্যাচে প্রথম হারের স্বাদ নিলো কোলকাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat