×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৩২৪৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রাত পেরিয়ে ভোর হলেই দেশে ঈদ। উৎসবে মাতবেন সারাদেশের মুসলমানরা। সেই আনন্দ আরও উপভোগ্য করতে সাজগোজে ব্যস্ত হয়ে পড়েছেন নারীরা। মেহেদির রঙে রাঙাচ্ছেন নিজেদের। এতে শামিল হচ্ছেন শিশু, কিশোরী, তরুণীদের পাশাপাশি মধ্যবয়সীরাও। বৃদ্ধরা রাঙাচ্ছেন সাদা চুল, আর অন্যরা তাদের হাত ও নখ। একে অপরের হাত রাঙিয়ে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ।
কুমিল্লার বিভিন্ন শপিং মলে কেনাকাটার পাশাপাশি জমে উঠেছে মেহেদি উৎসব। শুধু শপিংমলগুলোই নয় এর পাশাপাশি কুমিল্লার বিউটি পার্লারগুলোতেও মেয়েদের ভিড় লেগে গেছে হাতে মেহেদি দেওয়ার জন্য।
কুমিল্লার কান্দিরপাড় ও ঝাউতলা এলাকায় ঘুরে দেখা যায়, সেখানে মেহেদি উৎসবের কাজ করছে তরুনীরা। পূবালী মেহেদি ডিজাইনের প্রতিষ্ঠাতা সাথী খন্দকার  জানান, ২৫ রমজান থেকে আমরা এই মেহেদি উৎসবের কাজ করছি। অনেক আগ্রহ নিয়েই মেয়েরা আসছে আমাদের কাছে। সারাদিন খুব একটা চাপ না থাকলেও সন্ধ্যার পর থেকে অনেকটা সিরিয়াল দিয়ে মানুষ বসে থাকে। আজ চাঁদরাত হওয়া মানুষের সংখ্যা আরও বাড়বে আশা করছি। আজ আমরা রাত ২টা থেকে ৩টা পর্যন্ত থাকবো।
অন্যদিকে ঝাউতলা আলভি বিউটি কেয়ারের কর্ণধার আয়েশা ছিদ্দিকা  বলেন, দু’দিন আগে থেকে আমার এখানে মেহেদি হাতে দেওয়ার জন্য মেয়েরা আসছে। তবে আজ সকাল থেকে ভিড়ের পরিমাণটা বেশি। চেষ্টা করছি সবাইকে সন্তুষ্ট করার।
ডালাস পার্লারের আফরোজা পারভীন জানান, অনেক আগ্রহ নিয়েই মানুষ হাতে মেহেদি দিতে আসছে। ২৭ রোজার পর থেকেই মূলত অন্যান্য পরিচর্যার পাশাপাশি হাতে মেহেদি দেওয়া শুরু হয়েছে। তবে, আজ হাতে মেহেদি দেওয়ার চাহিদা অনেকটা বেশি। মুশফিকা নিশাদ নামে এক তরুনী  বলেন,  প্রতি বছরের মতো এবারও আমরা ঈদ উৎসবকে বাড়িয়ে দিতে হাতে মেহেদি লাগিয়েছি। জান্নাতুল  নামে এক তরুণী বলেন, ঈদ মানেই আনন্দ। আনন্দ মানেই উৎসব। আর এই উৎসবে মেয়েরা মেহেদি পরতে এবং এই রঙে হাত রাঙাতে ভালবাসেন। ঈদের সময় সবাই চায় সাজতে, নিজের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলতে। আর মেহেদি হাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এতে কয়েকগুণ বেড়ে যায় ঈদের আনন্দ।
নাজমা খাতুন বলেন, যেকোন অনুষ্ঠানে মেহেদির রঙে রাঙা নিয়ম হয়ে গেছে। মেয়েদের কাছে এই রং অন্যরকম ভালোবাস। আর ঈদ এলেই সবাই রীতিমত ব্যস্ত হয়ে পড়েন। মেহেদি ছাড়া মেয়েদের সৌন্দর্য্য প্রকাশ যেন অপূর্ণাঙ্গ থেকে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat