×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৩৪৩৪৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ঐ সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৮ থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস লাগবেই।’
তিনি আরও বলেন, ‘গত বছর ডিসেম্বরে (আগস্ট হবে) তার অস্ত্রোপচার হয়েছিল ।আগামী  অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’
গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন এবাদত। এরপর এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগসহ বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ খেলতে পারেননি তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এবাদত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat