×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৬৬৫৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাহাড়ে আজ শনিবার বৈসাবির ২য় দিন মুল বিজু উৎসব পালিত হচ্ছে। পাহাড়ীদের প্রতিটি ঘরে ঘরে চলছে শতাধিক প্রজাতির পাহাড়ী ঐতিহ্যবাহী সবজির সংমিশ্রনে  তৈরী করা  পাজন তরকারী। ঐতিহ্যবাহী পাজন  দিয়ে আজ  অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে।
বাংলা বছরের শেষ দুইদিন ও নতুন বছরের প্রথম দিনকে ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু  ও শেষ দিন গোজ্যেপোজ্যে নামে পালন করা হয়।
পুরোনো  বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন চলছে সাজ সাজ রব। উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন।
বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান উৎসব ঘিরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা মিলিত হচ্ছে মিলনমেলায়। প্রাণের এ উৎসবে রং লেগেছে সব বয়সের মানুষের মনে।
গতকাল ফুল বিজুর দিনে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবির সূচনা করা হয়। আজ বৈসাবির ২য় দিন মুল বিজু উৎসব এবং আগামীকাল বৈসাবির ৩য় দিন অনুষ্ঠিত হবে পাহাড়ীদের গইজ্জ্যা পইজ্জ্যা অনুষ্ঠান।
আগামী ১৬ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে পাহাড়ের বৈসাবি  উৎসবের সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat