×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের ৬৪ জেলার স্কুল পর্যায়ের ছাত্র ও ছাত্রীদের কাছ থেকে কবিতা, গল্প ও প্রবন্ধ সংগ্রহ করে প্রতি জেলার জন্য একটি করে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি।
আজ দ্বাদশ জাতীয় সংসদের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে কমিটির সদস্য চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন (পাভেল), মোছা:জান্নাত আরা হেনরী, মো. নাঈমুজ্জামান ভুঁইয়া, মো. কামারুল আরেফিন, সৈয়দ সায়েদুল হক এবং অনিমা মুক্তি গমেজ অংশগ্রহণ করেন।
হয়।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও অনুমোদনের অপেক্ষায় প্রকল্পসমূহের তালিকা এবং বর্তমান অবস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ে গঠিত কমিটিতে নেতৃত্ব প্রদানকারীর তালিকা, দেশের বিভিন্ন স্থানের শিল্পকলা একাডেমিগুলোর অডিটোরিয়ামের প্রয়োজনীয় সংস্কার এবং জনবলের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।  
বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমুহের কাজের অগ্রগতিতে কমিটি থেকে অবশিষ্ট কাজসমূহ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিদের সুপারিশ করা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat