×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৩৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাওয়ালপিন্ডিতে মাত্র দুই বল খেলা হবার পর ভারী বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে  পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি।
বৃষ্টির কারনে ৩০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। কিন্তু আড়াই ঘন্টা পর শুরু হয় ব্যাট-বলের লড়াই। ফলে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচটি ৫ ওভারে নির্ধারন করেন  করেন দুই অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা এবং আলিম দার। 
পাকিস্তানের হয়ে প্রথম ওভার বোলিং করতে আসেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।  তার প্রথম ডেলিভারিতে লেগ-বাই থেকে দুই রান পায় নিউজিল্যান্ড। পরের ডেলিভারিতে কিউইদের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা টিম রবিনসনকে বোল্ড করেন আফ্রিদি।
পাকিস্তানের উইকেট শিকারের আনন্দ শুরু হবারই পরই বৃষ্টি শুরু হলে আবারও বন্ধ হয় খেলা। এরপর আর মাঠে গড়াতে পারেনি ম্যাচটি।
এ ম্যাচ দিয়ে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানী  পেসার মোহাম্মদ আমির। কিন্তু প্রত্যাবর্তন ম্যাচে মাত্র দুই বল ফিল্ডিং করার সুযোগ পান তিনি। এ ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ব্যাটার উসমান খান, স্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার মুহাম্মদ ইরফান খানের। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ঘটে রবিনসনের।
সিরিজের বাকি ম্যাচগুলো ২০, ২১, ২৫ এবং ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ হবে লাহোরে। 
আগামী জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে প্রস্তুতির মঞ্চ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারনে কেন উইলিয়ামসনসহ উপরের সারির নয়জন খেলোয়াড়কে ছাড়াই সিরিজ খেলছে নিউজিল্যান্ড। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat