×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৫৩৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরের সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে কাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
গত ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি, ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্ট, হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন বেশকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলেছে।
এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। আজ প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে- সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আগামীকাল ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান থাকায়, আগামীকাল ২১ এপ্রিল থেকে দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচারকাজ চলবে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান থাকায় আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat