×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৪৩৪৩৪৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’ এ প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে।
আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
২২৭টি রেজিস্ট্রেশন হচ্ছে-উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে, দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে, সরকারের সর্বজনীন পেনশন স্কীম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব নিবে। জাতীয় সংসদের প্রণীত আইনের ভিত্তিতে সরকারের পেনশন স্কীমের ওপর আস্থা রেখে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল সচেতন নাগরিকের হতাশামুক্ত জীবনের লক্ষ্যে এ স্কীম গ্রহণ করা উচিৎ বলে মনে করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat