×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৫৬৮০৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিউনিশিয়া নতুন আঞ্চলিক জোট গঠনে রাজধানী তিউনিসে আলজেরিয়া ও লিবিয়ার সাথে প্রথম পরামর্শ বৈঠক করেছে।
তবে এতে মরক্কো কিংবা মৌরিতানিয়ার কোন নেতা যোগ দেয়নি।
প্রতি তিন মাস পর পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রী নাবিল আমার এক বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নই এই জোটের লক্ষ্য।
গত মাসে আলজেরিয়ায় জ্বালানি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন, লিবিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল মেনফি এবং তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এই পরামর্শ সভার বিষয়ে সিদ্ধান্ত নেন।
গত সপ্তাহে এই সভার বিষয়ে ঘোষণা দেয়ার পর আলজেরিয়ার আঞ্চলিক শত্রু মরক্কোর সংবাদ মাধ্যম একে দেশটির বিরুদ্ধে ‘মাগরেব জোট’ গঠনের আলেজেরিয়ান প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট চলতি মাসের প্রথম দিকে এই জোট কারো নির্দেশে হচ্ছে না উল্লেখ করে মরক্কোর প্রসঙ্গ টেনে বলেছেন, জোটে পশ্চিমের প্রতিবেশির জন্যে দ্বার উন্মুক্ত।
উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এছাড়া ২০২১ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কারণে দ’ুদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এদিকে সোমবারের বৈঠকে সাহেল ও সাহারা মরুভূমিতে বিদেশী হস্তক্ষেপের বিপদ নিয়েও আলোচনা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat