×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ৪৩৫৩২৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০০৫ সালে নির্মাতা রাজু চৌধুরীর ‘রিভেঞ্জ’ দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী পাওলি দামের। এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি নির্মাণ করবেন ফাখরুল আরেফিন খান।
‘প্রথমে নির্মাতার কাছ থেকে গল্পটি শুনেছি। যদিও তখন মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না। এরপর যখন বইটি পড়লাম তখন দারুণ লাগলো। বলা যায়, এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে।’ আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। 
‘নীল জোছনা’ শিরোনামে সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করবেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় অভিনয় করবেন পাওলি। 
বুধবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিভাবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। তবে সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। 
নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন। নতুন এই সিনেমায় পাওলি দাম প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারবো।’ তিনি আরো জানান, ‘নীল জোছনা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat