×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ৩৪৪৩৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিবছরের মতো এবছরও দিনাজপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা।গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান আতথি হিসেবে ৭ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।  
মেলা উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল হক ছুটুর সভাপতিত্বে উদ্বোনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, যুগ্ম সদস্য সচিব কামরুল হুদা হেলাল, দিনাজপুর নাট্য সমিতির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও প্রভাষক হারুন-উর-রশিদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে লোকসংগীত পরিবেশন করা হয়। এবারের মেলায় ১৬০টি স্টল স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat