×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ২৩৪৪৩৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ্ তায়ালার রহমতের বৃষ্টির আশায় ওলামা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লীরা।
প্রখর রোদ, তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। অনেকেই দাবদাহ সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন । এ ছাড়াও অতিরিক্ত গরম ও রোদের প্রভাবে কৃষকের মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ্ তায়ালার রহমতের বৃষ্টির আশায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লীরা। এ ছাড়াও পাঁচবিবিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেলা ১১ টায় উপজেলার বড়মানিক কেন্দ্রীয় ঈদগাহে পাঁচবিবি উপজেলা ওলামা পরিষদ এ ইসতিসকার নামাজের আয়োজন করেন। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় শেষে মুসল্লিরা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দু’হাত আকাশের দিকে তুলে আল্লার দরবারে দোয়া ও মোনাজাত করেন। এসময় অনেকেই রহমতের বৃষ্টির আশায় কান্নায় ভেঁঙ্গে পড়েন। দেশ জাতির কল্যাণ কামনা ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজের ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহম্মেদ। জেলা, উপজেলা ওলামা পরিষদের সদস্যসহ সাধারণ মুসল্লীরা ইসতিসকার নামাজে অংশ গ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat