×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ১২৩২৩৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেছেন, চট্টগ্রাম অপার সম্ভাবনার একটি স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে চট্টগ্রামে ভ্রমণ করতে হবে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হুইপ বলেন, শুধু দুর্ঘটনা বা নেগেটিভ সংবাদ লেখার মধ্যে সাংবাদিকরা সীমাবদ্ধ থাকবেন- এমনটা প্রত্যাশা করি না। উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইটস করতে হবে।
সাইমুম সরওয়ার কমল আরো বলেন, চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সমস্যার পাশাপাশি সমাধান ও সম্ভাবনা নিয়েও লিখতে হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে পাশে থাকবো। সাংবাদিকদের অধিকার ও পেশাগত নানা সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে এসব সমাধানের চেষ্টা করব।
মিয়ানমার সীমান্তে অস্থিরতার বিষয়ে হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। সশস্ত্র গোষ্ঠীগুলো খুবই ভয়ঙ্কর, তারা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তারা যাতে সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে মিশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat