×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৩৪৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শনিবার স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তবর্তী একটি মহাসড়কে তাদের গাড়ি এ স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। তারা জিহাদিদের দমনে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কাজ করে থাকে। সামরিক বাহিনীর দুটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নাইজেরিয়ার জিহাদিরা সম্প্রতি সামরিক এবং বেসামরিক গাড়ি লক্ষ্য করে বিভিন্ন মহাসড়কে স্থলমাইন পেতে রাখার কাজ জোরদার করেছে। দেশটিতে ১৫ বছরেরও বেশি সময় ধরে ইসলামি বিদ্রোহ চলাকালে এক সময়ের তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন এ পথ বেছে নিয়েছে।
সূত্র জানায়, মিলিশিয়া যোদ্ধারা বোর্নো রাজ্যের গাম্বুরু শহর থেকে আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে যেতে একটি বেসামরিক গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি জিহাদির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। গ্রিনিচ মান সময় ১২৩০টার দিকে দামো গ্রামে এ ঘটনা ঘটে।
গাম্বুরুতে জিহাদি বিরোধী মিলিশিয়া নেতা শেহু মাদা বলেন, ‘আমাদের ১৩ জন কমরেডকে বহনকরা  গাড়িটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হলে তাদের ১১ জন নিহত ও দুইজন আহত হয়। পরে আহত দুজন সেখান থেকে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat