×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৬৫৭৭০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায়   রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বার্গি লেক ভ্যালি ও পলওয়েল পার্কে  দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ।
এনডিএফ বিডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এ কে এম শোয়েবের সভাপতিত্বে এবং  এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প ডিরেক্টর লায়ন এম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান উপদেষ্টা এবং গ্লোভাল ভিলেজ রাঙ্গামাটির সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরিচালক এবং এনডিএফ বিডির সাবেক মহাপরিচালক মোঃ আনিসুর রহমান, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডির কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, ক্যাম্প কো-ডিরেক্টর এনডিএফ বিডির যুগ্ম মহাসচিব তুষার ধর, ক্যাম্প কো-অর্ডিনেটর এনডিএফ বিডির কো-চেয়ারম্যান মাহমুদ হাসান, এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার প্রমুখ।
এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব জানান, দুইদিন ব্যাপী এ ট্রেনিং  ক্যাম্পের মাধ্যমে   হাইকিং, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার টাস্ক, সারভাইবাল টাস্ক, টিম প্রেজেন্টেশন, জোনাল প্রেজেন্টেশন, ক্যাম্প ফায়ার, টিম কালচারাল টাস্ক, সারপ্রাইজ সেশন, ফ্রেন্ডশীপ এন্ড ফেলোশীপ আড্ডা, নৌভ্রমণ, এন্টারটেইনমেন্ট টাস্ক, প্রকৃতি পর্যবেক্ষণ, রাঙ্গামাটির ঐতিহ্যকে ধারণ করাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
দেশের ৬৪ জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এ লিডারশীপ ক্যাম্পের আয়োজনে  ১০০ জন প্রতিনিধি  অংশ নিচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার ২ মে ট্রেনিং ক্যম্পের সমাপ্তি হবে বলে জানান আয়োজকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat