×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৪৪০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরে প্রথমবারের মত উইকেট ছাড়া ম্যাচ শেষ করলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে টুর্নামেন্টের ৪৯তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ২২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ফিজ। আর এমন ম্যাচে পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারে চেন্নাই।
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৬২ রান করেন ঋুতুরাজ।
জবাবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর ৩০ বলে ৪৬ এবং দক্ষিণ আফ্রিকার রিলি রুশোর ২৩ বলে ৪৩ রানের উপর ভর করে ১৩ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
চতুর্থ বোলার হিসেবে আক্রমনে এসে নিজের প্রথম ওভারে ৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারের ফিজ দেন ১০ রান। তৃতীয় ওভারে মেডেন নেন এই বাঁ-হাতি পেসার। শেষ ওভারে ৫টি ওয়াইড দিয়ে মোট ৯ রান দেন মুস্তাফিজ।
এবারের আইপিএলে এই প্রথম কোন ম্যাচে উইকেটহীন থাকলেন মুস্তাফিজ। আগের ৮ ম্যাচেই কমপক্ষে ১টি হলেও উইকেট নিয়েছেন তিনি। তাই আইপিএলের শেষটা রঙ্গীন হলো না ফিজের। কারন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজ।
তবে ব্যক্তিগত পারফরমেন্সে চূড়ায় থেকে আইপিএলের ইতি টেনেছেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ৩৪ দশমিক ২ ওভার বল করে ৩১৮ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ ১৪ টি করে উইকেট আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রিত বুমরাহ ও পাঞ্জাব কিংসের হার্সাল প্যাটেলেরও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat