×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ৩৩৪৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ার ক্ষেত্রে স্কাউটের গুরুত্ব অপরিসীম।
আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউট, কাপাসিয়া উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল সভা -২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্কাউটিং হলো একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদান করা।
স্কাউটিং এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে তাদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে। 
সাঁতার শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে মারা যাওয়া রোধে কাপাসিয়া উপজেলার পুকুরগুলোতে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 
প্রতিমন্ত্রী আরো বলেন, বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানসহ নানান সহযোগিতামূলক কাজে বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলার সদস্যরা স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat