×
ব্রেকিং নিউজ :
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ১২২৪৩৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ প্রভাবিত না করে অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন উপজেলা  নির্বাচনে কাজ করতে মন্ত্রী ও দলীয় এমপিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা দলের সিদ্ধান্ত  অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দলের নেতা-কর্মীদের যথাযথ সম্মান  ও জায়গা করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ  সভাপতি বলেন, শুধুমাত্র  সংসদ সদস্যদের  আত্মীয়-স্বজন নির্বাচনে  অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভাল দৃষ্টান্ত  উপস্থাপন  করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।
তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারকে আরো বড় করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ  করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি।
তিনি বলেন, উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।
প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন এবং স্বতন্ত্র এমপিদের কোন প্রকার সমস্যা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন  কারণ তারা তাঁর (প্রধানমন্ত্রী) অনুমতি নিয়েই  নির্বাচন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat