×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৪৩৪৭১৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডে অনেকদিন থেকেই চর্চা চলছিল অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে। প্রকাশ্যে প্রেম নিয়ে দুজনের কেউই মুখ না খুললেও বহুবার বিদেশে একসঙ্গে ছুটি কাটিয়েছেন তারা। কিছুদিন আগেও পতুর্গালের রাস্তায় অনন্যা-আদিত্যর জড়িয়ে ধরার ছবি ভাইরাল হয়েছে। তবে সবই এখন অতীত! ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম । 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে অনন্যা পাণ্ডের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই নেটিজেনদের মধ্যে অনন্যা-আদিত্যর জুটির বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে। এবার তাতে সিলমোহর দিলেন অভিনেত্রীর এক বন্ধু।
তিনি বলেন,‘প্রায় এক মাস আগে, মার্চে ওদের বিচ্ছেদ হয়েছে। সবকিছুই ঠিকঠাক চলছিল, ওদের প্রেমভাঙার খবরটা আমাদের সবার কাছেই খুব শকিং।
পরস্পরের প্রতি কোনও অভিমান নেই। মুভ অন করার চেষ্টায় রয়েছে অনন্যা। নিজের চারপেয়ে ছানার সঙ্গে সময় কাটাচ্ছে, আদিত্যও নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে’। 
ভালোবাসা মোটেই সহজ নয়! প্রেমের জটিলতা নিয়ে হাতে লেখা একটি নোট গত মাসে শেয়ার করেছিলেন অনন্যা। তাতে লেখা ছিল, ‘সে যদি তোমার হয় তাহলে অবশ্যই ফিরে আসবে। 
এ সবই শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনি সেটি গ্রহণ না করেন, তবে আপনি তাকে দূরে পাঠিয়ে দিতে পারেন, যদি এটি আপনার হয় তবে ফিরে আসবে। 
যদিও আপনি বিশ্বাস করতে পারেন যে এটি আসলে আপনার - কারণ এটি আপনার জন্য তৈরি করা। কখনও যদি আপনার মনে হয়, এত সুন্দর জিনিস আপনার হতেই পারে না, তাহলেও এটি কখনোই আপনার অংশ নয়। এটি আপনার আত্মার সঙ্গে কখনও সংযুক্ত ছিল না’।
এছাড়া প্রেম নিয়ে আদিত্য-অনন্যার দৃষ্টিভঙ্গি মেলে না। সেই ইঙ্গিত মিলেছিল কফি উইথ করণ-এর সেটে। আদিত্য রায় কাপুর বলেছেন তিনি ‘সিচুয়েশনশিপ’-এ রয়েছেন। এটি এমন সম্পর্ক যেখানে কোনও কমিটমেন্টের গল্প নেই!
অনন্যার আবার আপত্তি এই ধরণের সম্পর্কে। আদিত্যর এমন মন্তব্যের পরপরই এক সাক্ষাৎকারে অনন্যা বলেছেন, ডেটিং-এর এই নতুন ভাবনাকে অস্বীকার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার জন্য বা লোক দেখানোর জন্য সম্পর্কের দেখনদারিকে সমর্থন করেন না তিনি।
অনন্যা স্পষ্ট বলেছিলেন, ‘আমি ঘৃণা করি সিচুয়েশনশিপকে। আমি এই শব্দটাই পছন্দ করি না। আমি কোনও ডেটিং অ্যাপে নেই, আমি সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্ক নিয়ে কথা বলি না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য অন্য রিসেপশনশিপ স্টেটাসকে তুলে ধরতে আপত্তি রয়েছে’।
২০২২ সালে কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এর আগে কো-স্টার ঈশান খট্টরের সঙ্গেও অনন্যার প্রেমের জল্পনার খবর রটেছিল। কিন্তু আদিত্যর সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতার জেরেই নাকি ভাঙে ওই সম্পর্ক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat