×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৩৪৫৪৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গতরাতে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে শ্রীলংকা ৬৮ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। তবে ফাইনালে উঠেই  বিশ্বকাপ মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্কটিশ নারীরা।
এই জয়ে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপের মূল পর্বে ‘এ’ গ্রুপ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে খেলবে শ্রীলংকা। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড।  
ফাইনালে উঠে আগেই বিশ^কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো শ্রীলংকা ও স্কটল্যান্ড। বাকী ছিলো দুই ফাইনালিষ্টের কে, কোন গ্রুপে খেলবে। আইসিসির নিয়মনুযায়ী, বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল ‘এ’ গ্রুপ এবং রানার্স-আপ দল ‘বি’ গ্রুপে খেলবে।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে চামারি আতাপাত্তুর ৬৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রান করে স্কটল্যান্ড।
৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর । দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিলো তারা। ঐ বছরই শেষবারের মত আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ।
দুই গ্রুপে বিভক্ত হয়ে ঐ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিবে। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের থাকা দলগুলো নিজেদের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ‘এ’ গ্রুপে দলগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিকেএসপিতে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্¦কাপে অংশ নেওয়া দলগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat