×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ২৩৪৩৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত  বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ। 
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একজন সফল অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও গুণী কর্মবীর হিসেবে তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 
৯ মে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণে স্মরণিকা প্রকাশ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  স্মরণে ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ শিরোনামে স্মরণিকা প্রকাশের উদ্যোগকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে বলেন, আবুল মাল আবদুল মুহিত একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ভাষা আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য এবং বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরি সব মিলিয়ে তাঁর ছিলো বর্ণাঢ্য জীবন । 
তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য আবদুল মুহিত ১৯৭১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসে চাকুরিরত অবস্থায় পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রদর্শন করেন এবং বাংলাদেশের প্রথম সরকারে যোগদান করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার পক্ষে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অনন্য ভূমিকা রাখেন। 
প্রধানমন্ত্রী বলেন, তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৪ সালে ২য় মেয়াদসহ টানা ১০ বছর তিনি অত্যন্ত দক্ষতার সাথে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আবুল মাল আবদুল মুহিত এমপি তার জীবন ও কর্মের মাধ্যমে জাতির বিকাশমান ধারাকে এগিয়ে নিয়েছেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন । 
তিনি আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat