×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ২৩৪৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসবেন। বিমসের পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে গোল্ড মেডেল দেয়া হবে।
বিমসের চেয়ারম্যান এডভোকেট এস এন গোস্বামী গণমাধ্যমকে আজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকায় আগামী ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নেপালের প্রধান বিচারপতিকে গোল্ড মেডেল প্রদান করা হবে। তিনি আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নেপালের প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে নেপাল সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতিসহ ১৫ জন সিনিয়র আইনজীবী বাংলাদেশে আসবেন বলেও জানান এডভোকেট গোস্বামী।
অনুষ্ঠানে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, জম্মু-কাশ্মির হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গীতা মিত্তালসহ বাংলাদেশের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat