×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৪৩৩৪০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছরের প্রথম হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজযাত্রীরা।
এরপর ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৫ হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পরে উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার রাত ১১টায় হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়। শেষ হয় রাত তিনটায়। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান  বলেন, ভোর থেকে এখন পর্যন্ত জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছেড়ে গেছে। আজ সারাদিন মোট সাতটি ফ্লাইট সৌদি আরব যাবে।
বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাবে। বেলা একটায় ফ্লাইনাসের একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। তবে এখনো ৪০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat