×
ব্রেকিং নিউজ :
জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ২৩৪৫৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল আজ কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২-২৩ হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রতিনিধিদল প্রতিযোগিতা কমিশনের সার্বিক কার্যক্রম ও প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়নে স্বচ্ছতা ও  জবাবদিহি  নিশ্চিতকরণে এ কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়ায় সকল অংশগ্রহণকারী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান।
তিনি ব্যবসা ও ভোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও  প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে তাগিদ দেন।
দেশের অসাধু ব্যবসায়ীগণ ইচ্ছামত দ্রব্যমূল্য নির্ধারণ করে যাতে জনদুর্ভোগ বাড়াতে না পারে সে ব্যাপারে কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।
তিনি প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন। এসময় রাষ্ট্রপতির সচিবগণ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat