×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ২৩৩৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে স্বাগতিক বাংলাদেশ।
তৃতীয় ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচেই খেলা মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফুদ্দিন পরিবর্তে চতুর্থ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান । শেষ দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাদের।
জিম্বাবুয়ের একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রায়ান বার্ল ও রিচার্ডন এনগারাভা।
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচগুলো যথাক্রমে- ৮ ও ৬ উইকেটে এবং ৯ রানে জিতেছিলো টাইগাররা।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশের জয় ১৬টিতে এবং জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মানদান্দে (উইকেটরক্ষক), লুক জঙ্গি, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat