×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৩৪৩২৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’ র প্রথম টিজার দেখেই মেতে উঠেছে নেটদুনিয়া। তবে রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমাটির টিজার দেখে প্রশংসার পাশাপাশি অনেকে নকলের অভিযোগ তুলে সমালোচনাও করেছেন। এবার গণমাধ্যমে সে সমালোচনার কড়া জবাব দিলেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।  
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম ‘তুফান’ এর প্রংশসা করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। এটাতে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি। আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে।এটা আমার মনে হয় সবারই একটা ভালো লাগার বিষয়। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লুকের শাকিব ভাইকে যেন দেখতে পাই।’
সিনেমাটির টিজার নিয়ে ওঠা নেটিজনদের একাংশের সমালোচনারও জবাব দেন মিম। তিনি বলেন, ‘সমালোচনা সবকিছুতেই হবে। যারা সমালোচনা করে, তারা আসলে অতটুকুই পারে।
ঘরে বসে ফেসবুকে দুই–তিনটা কমেন্ট সবাই লিখতে পারে। যে ভালো কাজ করবে, তাকে নিয়েই সমালোচনা হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই গুরুত্ব দেই না।’
নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি দুটো ছবির গল্প নির্ধারণ করেছি। এ বছরের শেষে শুটিং শুরু হবে। গল্প দুটো আমার খুব পছন্দ হয়েছে। খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। আর আমি খুব উচ্ছ্বসিত। এবারের কোরবানির ঈদটা ভালো কাটবে। হলে গিয়ে সিনেমা দেখব।’
মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই, চরকি, এসভিএফ অফিশিয়াল, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় ‘তুফান’এর প্রথম টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ‘তুফান’-এ  শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat