×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৬৫৬৫৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বানিয়াচংয়ের আগুয়া গ্রামে তিন খুন মামলার প্রধান অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক বদরুল আলম ওরফে বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার বদরুল আলম ওরফে বদিক আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে। বিকালে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে উল্লিখিত স্থান ও সময়ে বদরুল আলমকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের পাশে একটি ডোরা থেকে সাতটি ফিকল, পাঁচটি টেঁটা, একটি রামদা ও ২২টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ। 
জানা গেছে, ৯ মে দুপুরে অটোরিকশাচালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলমের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আগুয়া গ্রামের কাদির মিয়া, সিরাজ মিয়া ও লিলু মিয়া নিহত হন। সেই সঙ্গে আহত হন অর্ধশতাধিক লোক। পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বদরুল আলম ওরফে বদিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিন খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে বদরুলকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat