×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৪৩৪৫৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে  জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫০ জন শিক্ষার্থী। আজ রোববার ফলাফল ঘোষণার পর এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে পাশের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ। জেলার ১৮৫ টি স্কুল হতে ১৭ হাজার ২০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৩ হাজার ৩৬২ জন। বিপরীতে ফেল করেছে ৩ হাজার ৮৪৬ জন। জেলায় শতভাগ পাশ করেছে ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান।এসএসসির ফলাফল অনুযায়ী ৭৯ দশমিক ৫৮ শতাংশ পাশের হার নিয়ে জেলার শীর্ষস্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা এবং ৬৫ দশমিক ১৭ শতাংশ নিয়ে সবার পিছিয়ে ফুলগাজী উপজেলা। জেলায় দাখিল পরীক্ষায় পাশের হার ৭১ দশমিক ৩৭ শতাংশ। এসএসসি ও দাখিল ভোকেশনালে পাশের হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৬১ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে।
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, স্কুল থেকে ১৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯ দশমিক ২৪। মোট ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, এসএসসি পরীক্ষায় জেলার সার্বিক ফল সন্তোষজনক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat