×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৫৪৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে।
কৃষকরা এক সময় ধানের ন্যায্য মূল্যের দাবীতে রাস্তায় আন্দোলন করতো উল্লেখ করে তিনি বলেন, এখন তারা রাস্তায় নামে না; আন্দোলনও করেনা। কারণ, কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কৃষক অ্যাপসহ নানা ধরণের ব্যবস্থা নিয়েছে। এছাড়াও, সরকার কৃষি উপকরণ বিতরণ, সার, বীজসহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করছে।
মন্ত্রী আজ রোববার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারী এ্যাপ’র কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা এসময় উপস্থিত ছিলেন। 
পরে তিনি উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনীর ফসল কাটা উৎসবে অংশ নেন এবং মাঠ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
কৃষিমন্ত্রী বলেন, ধানের ফড়িয়া-দালালরাও দেশের অর্থনীতির অংশ। বোরো ধানের মূল্য ১,১০০ টাকা নির্ধারণ করে দিলেও ফড়িয়াদের কারণে প্রান্তিক কৃষকরা ৭০০ থেকে ৮০০ টাকার বেশি পাচ্ছেন না। বাজার একচেটিয়া হলেও সমস্যা আছে। কারণ, ধানের বাজারে খুচরা ও পাইকারি ক্রেতা-বিক্রেতা থাকবেই।  
অর্থনীতি অনুযায়ী ধানের বাজার তৈরিতে সরকার কাজ করছে উল্লেখ করে আব্দুস শহীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, কৃষক বাঁচলে, তবেই দেশ বাঁচবে। সেই লক্ষ্য বাস্তায়নে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক ভাইদের উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছি। তাদের আগ্রহ বাড়াতে সরকার সার ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন।’  
কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat