×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৩৪৫৪৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের  উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন। 
 সিমিন হোসেন রিমি বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat