×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৩৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রোববার প্রতিরক্ষা মন্ত্রী শোইগুকে সরিয়ে দিয়েছেন।ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক নেতৃত্বে এটিকে বড়ো ধরনের পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
পুতিন তার স্থলে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন  কাউন্সিল থেকে প্রকাশিত মন্ত্রীপদের তালিকা থেকে এ কথা জানা গেছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রসর হওয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে বড়ো ধরনের স্থল অভিযান শুরুর প্রেক্ষাপটে সামরিক নেতৃত্বে এ পরিবর্তন ঘটালেন পুতিন।
এর ব্যাখ্যা হিসেবে রোববার ক্রেমলিন থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ভাবনী রাখার প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এ কারণে পুতিন আন্দ্রেই বেলোসভকে প্রার্থী হিসেবে স্থির করেছেন।
তবে বেলোসভের সামরিক কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তিনি গত এক দশক ধরে পুতিনের প্রভাবশালী অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে শোইগুরও পূর্ব সামরিক অভিজ্ঞতা ছিল না। তিনি প্রকৌশলী ছিলেন। শোইগু(৬৮) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ২০১২ সালে দায়িত্ব পালন শুরু করেন যা সোভিয়েত  পরবর্তী রাশিয়ায় দীর্ঘমেয়াদি কোন রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে বিবেচিত।
শোইগু পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পুতিনকে তিনি প্রায়ই নিজের জন্মভূমি সাইবেরিয়ায় মৎস্য শিকারে নিয়ে যেতেন।
শোইগুকো প্রতিরক্ষা প্রধানের পদ থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নিকোলাই পাত্রুশেভ। তবে তাকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat