×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৫৬৮০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোন বাধা রইল না বলে জানায় সংশ্লিষ্ট আইনজীবী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আনা আবেদনের শুনানি নিয়ে সুপ্রিমকোর্টের আপিল জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন। 
সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম  আদালতের আদেশের বিষয়টি জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণে বাধা কাটলো। তবে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আদালত। 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল মো. মোরসেদ ও সহকারী এটর্নি জেনারেল সাইফুল আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।  
এদিকে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলো, আপিল বিভাগের চেম্বার জজ আদালত সেই স্টে অর্ডার  ভ্যাকেন্ট (প্রত্যাহার)  করে দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর বাধা নেই।’
এদিকে, গত ২২ এপ্রিল ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়ীয়া - এ ২১ জেলায় গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। 
সংশোধিত ফলাফলে পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। একই দিন সকালে এ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল, তখন উত্তীর্ণের সংখ্যা ছিল ২৯ হাজার ৫৭ জন। পরে মধ্যরাতে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat