×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ২৩৫৪৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক ও আদর্শগত শিক্ষা দিয়ে আগামীর নেতৃত্ব প্রদানে সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ ঢাকার দনিয়ায় সহজপাঠ স্কুলে বীর মুক্তিযোদ্ধা এ কে খান বৃত্তি প্রদান-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক আরো বলেন, ‘আজকের যে প্রজন্ম তারাই একদিন শিক্ষা-দীক্ষায় পরিপূর্ণ হয়ে উন্নত মানবসম্পদে পরিণত হবেন। এদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সোনার বাংলাদেশ গড়ার সোনার ছেলে-মেয়ে হিসেবে নিজেদের তৈরি করবেন।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।
সহজপাঠ স্কুলের চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের ডিআইজি সালমা ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) বীর মুক্তিযোদ্ধা এ কে খান বক্তৃতা করেন।
পরে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat