×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৩২৪৫৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি উপজেলা  নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ জুন বুধবার ভোটগ্রহণ হবে।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, এ জেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য নিছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সহযোগিতা দিয়ে নিরপেক্ষ, ত্রুটিমুক্ত ভোটগ্রহণের জন্য প্রার্থীসহ সবার প্রতি আহ্বান জানান। 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্রিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন বুধবার পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ  এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৬ লাখ ৫১ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫০৭ জন এবং মহিলা ভোটার ৩ লাখ ২৪ হাজার ৩৯১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন রয়েছেন। মোট ভোট কেন্দ্র ২৩৭টি, মোট ভোট কক্ষ ১ হাজার ৮৩৯টি। 
৩টি উপজেলায় ৩টি পদে ৩০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, পুরুষ  ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন রয়েছেন। 
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। 
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ১০টি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশের সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি আগামী ৫ জুন তিনটি উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করে ফলাফল ঘোষণা করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat