×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৪৩৪৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ব্যক্তি। দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটছে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক,  ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রংকাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমূহ আশংকা থাকে।
তবে দেশে তামাকের ব্যবহার কমছে। ২০০৯ সালে তামাক ব্যবহারকারীর শতকরা হার ৪৩ শতাংশ থাকলেও ২০১৭ সালে কমে হয়েছে ৩৫ শতাংশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ২০৪০ সালের মধ্যে তামাক নির্মূলে আমরা সক্ষম হবো। এ লক্ষ্যে ২০০৫ সালে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনকে  যুগোপযোগী করা হচ্ছে।
পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের বিধিনিষেধ কার্যকর করাসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হবো বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat