×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৩২৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিতে একটি চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। ইসরায়েল বুধবার রাতভর মধ্য গাজায় বোমা হামলা চালানোর পর ফিলিস্তিনী কর্মকর্তারা বেশ কিছু হতাহতের খবর জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতেও ইসরায়েল বোমা ও গোলা হামলা জোরদার করেছে। এরআগে ইসরায়েলী বাহিনী বুরেজ ও পূর্বাঞ্চলীয় দেইর আল বালাহতে সুনির্দিষ্ট অভিযান চালানোর ঘোষণা দেয়। ফিলিস্তিনী কর্মকর্তারা জানিয়েছেন, আল-মাগহাজি ক্যাম্পের কাছে ইসরায়েলি হামলায় ১১ জন এবং দেইর আল বালাহর কাছে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
দাতব্য সংস্থা ‘মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স’ বলেছে, মঙ্গলবার থেকে এ পর্যন্ত মধ্য গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত এবং তিনশ’র বেশি আহত লোককে আল আকসা হাসপাতালে নেয়া হয়েছে। গাজায় সংস্থাটির চিকিৎসা উপদেষ্টা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বলেছেন, হাসপাতালের মেঝেতে ও সামনে আহত লোকজন পড়ে আছে। প্লাস্টিকের ব্যাগে করে লাশ আনা হচ্ছে।
এদিকে ছয় সপ্তাহের জন্যে যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়ার বিনিময়ে জিম্মি মুক্তি এবং ত্রাণ সহায়তা জোরদারের তিন ধাপের যে ইসরায়েলি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছে জি-৭ ভুক্তসহ কয়েকটি আরব দেশ। যদিও হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। হামাসের এ দাবি ইসরায়েল স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে।
আলোচনার সাথে সম্পর্কিত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, কাতারের দোহায় বুধবার হামাসের সাথে দেশটির প্রধানমন্ত্রী, মিসরের গোয়েন্দা প্রধান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করেন।
তবে বৈরুতে মঙ্গলবার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা অন্তহীন আলোচনা চায়। তিনি তার গ্রুপের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ছাড়া কোন চুক্তিই মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৫৮৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat