×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৩২৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারা দেশে  বিটিসিএল’র অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ’র সেবার মান বাড়ানোর মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন’র সেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি অন্যন্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহারও নিশ্চিত করতে হবে।
দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  নির্দেশনা দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল’র কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন।  প্রতিমন্ত্রী চীনের নিজস্ব সোস্যাল মিডিয়া উইচ্যাট ও দক্ষিণ কোরিয়ার ক্যাকোটকের ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘কলিং অ্যাপ‘ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোস্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তাই,বিটিসিএল এর আলাপ, জীবন এবং অব্যাবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে। এ সময় পলক বলেন, আলাপ’র অগ্রগতিতে আমি খুশি কিন্তু সন্তুষ্ট নই।’ তিনি আলাপের  গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মার্কেটিং ও সার্ভিসিং - এ দু’টিরই ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন।
পরে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র অগ্রগতি পর্যালোচনা সভায় টেলিটকের কার্যক্রম সম্পর্কিত এক পর্যালোচনায় টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রতিষ্ঠানটি’র হালনাগাদ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat