×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ২৩৪৫৪১২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী ও পুরুষ অ্যাথলেটদের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার ভোর ৫ টায় রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ হয় সকাল ৯টায় । প্রতিযোগীদেরকে ২১.০৯ কিলোমিটার দৌড়াতে হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারসহ আয়োজক কমিটির ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অ্যাথলেটগণ ৪টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ব্যাপ্তিকাল ছিল ৩ ঘন্টা ৪০ মিনিট। ১৬-৫০ বছর বয়সী পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন আল-আমিন, তিনি ১ ঘন্টা ১৬ মিনিট ৯১ সেকেন্ড সময়ে ফিনিসিং লাইন অতিক্রম করেছেন। ৫০ ঊর্ধ্ব মহিলাদের ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন নারী অ্যাথলেট ইরি লি কৈকি, তিনি ২ ঘন্টা ২০ মিনিট ৪ সেকেন্ড সময়ে ফিনিসিং লাইন অতিক্রম করেছেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
পুলিশ জানায়, ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়েছিল।
এতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat