×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৪৩৪৫৪৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব শনিবার বলেছে, নিরাপত্তা বাহিনী পরের সপ্তাহে হজ শুরুর আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এই বার্ষিক হজ অনুষ্ঠানের সময় ভিড় ব্যবস্থাপনা একটি প্রধান উদ্বেগের বিষয়। সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১৫৩,৯৯৮ জন বিদেশীকে সরিয়ে নেয়া হয়েছে, এ সব বিদেশী প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।
এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও ১৭১,৫৮৭ জনকে আটক করেছে যারা সৌদি আরবে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।
১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে, সামর্থবান প্রত্যেক মুসলমানের অবশ্যই জীবনে একবার হজ্জ পালনের বিধান রয়েছে।
এটি সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চার দিন ধরে সম্পন্ন করা একটি ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক আচার-অনুষ্ঠান।
অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে।
মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat