×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৩৪৪৫৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছে। দেশটিতে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর হাজারো ঘরবাড়ি আংশিকভাবে তলিয়ে গেছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় মিডিয়া পরিবেশিত ভিডিও ফুটেজে পাহাড়ি হা গিয়াং প্রদেশের খাড়া রাস্তা দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এতে অনেক যানবাহন রাস্তায় উল্টে যায়।
খবরে বলা হয়, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় বহু ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় হা গিয়াং শহরের বাসিন্দারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে এবং তারা উদ্ধারের অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদেশটিতে শনিবার থেকে প্রবল এবং একটানা বৃষ্টি হচ্ছে। এতে হাজার হাজার ঘরবাড়ি আংশিকভাবে তলিয়ে গেছে এবং অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, লো নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
রাষ্ট্র পরিচালিত ভয়েস অফ ভিয়েতনাম পরিবেশিত খবরে বলা হয়, বন্যার পানিতে ভেসে গিয়ে বা ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat