×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ১১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে তামীম নামের সাত মাসের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা মানিক এবং মা মীনা। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মীনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিনিধি জানান, রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের নিচ তলায় এই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তিনজনকে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে শিশু তামীমকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ফুটো থাকায় এই বিস্ফোরণ হয়েছে। দগ্ধ মানিক স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চন্ডিপাশা গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat