×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৫৩৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. সাহাদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি বৈশ্বিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারিরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশকে শিশুশ্রম মুক্ত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ‘শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্প’  বাস্তবায়ন কাজ এখন শেষের পথে। এছাড়া ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’, ‘জাতীয় শিশুনীতি-২০১১’, ‘শিশু আইন-২০১৩’, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ প্রণয়ন ও বাস্তবায়ন কাজ চলছে।
এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat