×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৩২৩৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রার ব্যায়ভার যাতে অধিক না হয়, সে জন্য এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের  (বিসিপিএ) সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছেন। গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন। কৃষি একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।
তিনি বলেন, যারা কৃষিকাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে। যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে। কৃষকের পথকে বাঁধাগ্রস্থ করার মত কোন কার্যক্রম শেখ হাসিনার সরকার নেবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন।  সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোন প্রকার ঘাটতি হোক এটা  শেখ হাসিনার সরকার কোন ভাবেই চায় না। এর জন্য যে সকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে।
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড.  মো. শহীদুর রশীদ ভূইয়া, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat