×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৫৩৪৬০২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি ঝামেলায় পড়েছেন। এ দম্পতির বিরুদ্ধে মুম্বাইয়ের এক বিশিষ্ট ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ উঠেছে। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে প্রতরণার অভিযোগ এনেছেন মুম্বাইয়ের এক বিখ্যাত স্বর্ণব্যবসায়ী পৃথ্বীরাজ সরেমাল কোঠারি। 
পৃথ্বীরাজের দাবি ‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যা-ই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে।ইতোমধ্যে মুম্বাই দায়রা আদালত এ তারকা দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। 
পৃথ্বীরাজ জানান, শিল্পা রাজ ও তাদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। সময়মতো সোনা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। উভয়ের আশ্বাসে পৃথ্বীরাজ এই স্কিমে প্রায় ৯০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু ৫ বছর পরে শিল্পা এবং রাজের কোম্পানি প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও জানান, বিনিয়োগ করার সময়ে শিল্পা শেঠি এবং রাজ নিরাপদে বিনিয়োগের উৎসাহ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় তিনি মুম্বাই পুলিশকে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করেন। 
জানা যায়, সমস্ত জরুরি নথিতে শিল্পা ও রাজের স্বাক্ষর রয়েছে। বিচারক এনপি মেহতা বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে এঘটনা নিয়ে শিল্পা ও রাজের তরফ থেকে এখনও কোন বিবৃতি মেলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat