×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৭৬৭০৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা শহরে আগামীকাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।ঈদের প্রধান জামাত পরিচালনা করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।
আবহাওয়া বৈরীতা থাকলে ঈদগাহের বিকল্প স্টেডিয়ামের জিমনেশিয়ামে নামাজ অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান  বলেন, কুমিল্লায় ঈদুল আযহা সুন্দর ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করবেন। মহাসড়ক ও বাসাবাড়ির নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাদের কার্যক্রমে সতর্কভাবে সচেষ্ট থাকবেন। তবে সেজন্য নগরবাসী নিজেদেরকেও ঈদ চলাকালীন সময়ে নগরীর নিরাপত্তা ও বাসাবাড়ির নিরাপত্তায় সচেতন হতে হবে। আগের ঈদের মতো এবারো নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান থাকবে।
কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্য মতে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশলাইন্স জামে মসজিদে সকাল ৮টা, রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, রেইসকোর্স নূর মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, দারোগাবাড়ি জামে মসজিদ সকাল ৮টা ৩০ মিনিট, ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ সকাল ৮টা ৩০ মিনিট, কেন্দ্রীয় কারাগার ঈদগাহ ৭টা, কালিয়াজুরি বড় মসজিদে প্রথম জামাত ৭ টায়, জানুমিয়া জামে মসজিদ সকাল ৮টা, মুন্সীবাড়ি জামে মসজিদ সকাল ৮টা, আড়াইওড়া শাহী ঈদগাহ সকাল ৮টা, দূর্গাপুর দিঘীর পাড় ঈদগাহ সকাল ৮টা, কাসেমুল উলুম মাদ্রাসা সকাল ৮টা, বাগিচাগাও বড় মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, রাণীর বাজার জামে মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, শাহসুজা জামে মসজিদ সকাল ৮টা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat