×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪৪৫৫৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতামেলা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মাতামেলা সিরিল রামাফোসাকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সংসদ নির্বাচনে আপনার বিজয়, দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বে যে বিশ^াস ও আস্থা রেখেছে তার প্রমাণ।
শেখ হাসিনা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে।
তিনি চিঠিতে  বলেন, ‘ আমি নিজেও এই সুযোগটি কাজে লাগাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস
আপনার নেতৃত্বে, জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।’
শেখ হাসিনা আরও লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে।
তিনি লেখেন ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।’
তিনি আরও লিখেন, ‘ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য আপনার দৃঢ় অবস্থানের জন্য আমি গভীরভাবে প্রশংসা করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী মাতামেলা সিরিল রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আরেকটি মেয়াদ শুরু করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat