×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৪৪৫৩৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপের দেশ মাল্টায় এক বিলাসবহুল ইয়টে ঘুরতে গিয়ে মারা গেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি। মাত্র ৩৬ বছর বয়সেই মৃত্যু হয়েছে তিউনিশিয়ার জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের।  
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া ফারাহকে। সেখানে সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। ফারাহর মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির।
সোলায়মা হানিয়ানিয়া জানান, ফারাহ সত্যিই ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন। তার ইতিবাচক চেতনা সবাইকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা তার সংস্পর্শে ছিলেন।
এদিকে ফারাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের মাধ্যমে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত ছিল না বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি।
ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ ফলো করেন ফারাহকে। তিউনিশিয়ার শীর্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিতি ছিল তার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিউটি টিপস এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণার জন্য তারকা খ্যাতি পেয়েছিলেন এ তরুণী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat