×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৪৩৫৪৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা মঙ্গলবার জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এক দিন আগে এসব জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। প্রতিরক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
রাজনাথ সিং বলেছেন, তিনি ‘আমাদের দেশের সাহসী পাঁচজন সৈন্য নিহত হওয়ায় গভীরভাবে ব্যাথিত হয়েছেন।’ তারা সোমবার বিকেলে বিতর্কিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে হামলার শিকার হয়েছিলেন।
‘জঘন্য সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে সামাজিক যোগায়োগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিং বলেন,  জঙ্গিদের দমনে ‘সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে।’
সোমবারের ঘটনাটি ছিল এ অঞ্চলে সন্ত্রাসী হামলার সর্বশেষ ঘটনা।
পুলিশ জানায়, রোববার কুলগাম জেলার গ্রামে পৃথক দু’টি বন্দুক যুদ্ধে দুই সেনা এবং ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। পরে প্রতিরক্ষামন্ত্রী নিহতের সংখ্যা পাঁচজনের কথা উল্লেখ করেন।
ভারত ও পাকিস্তন উভয় দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে।
এদিকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানকে ইতোমধ্যে তিনবার যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়।
অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।
এ অঞ্চলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।
গত জুন মাসে দক্ষিণ রিয়াসি এলাকায় ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও কয়েক ডজন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat