×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৩৪৩৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্কো সফরের মূল কার্যক্রম আজ শুরু হতে যাচ্ছে। খবর তাসের। রাশিয়া ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা স্বল্প এবং বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে। এ দুই দেশ শুধু দ্বিপাক্ষিক সহযোগিতা নয়, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবে।
মোদি ও পুতিনের মধ্যে আলোচনার পর গণমাধ্যমে তাদের বিবৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে মস্কো এবং নয়াদিল্লি কোনও না কোনও উপায়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করতে আগ্রহী।
ক্রেমলিন জানায়,এ দুই রাষ্ট্র প্রধানের মধ্যে যোগাযোগ আগের দিন শুরু হয়েছে। মস্কোতে পৌঁছানোর পর মোদি নভো-ওগারিওভোতে রুশ প্রেসিডেন্টের বাসভবনে যান। একটি বিলাসবহুল অরাস গাড়িতে করে তিনি সেখানে যান। সেখানে তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চা খেতে খেতে কথা বলেন এবং পার্কে হাঁটাহাঁটি করেন। এটি ছিল এ দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ।
দুই নেতা এক্ষেত্রে দোভাষীর স্বাভাবিক উপস্থিতি ছাড়াই একান্তে কথা বলেন। হাঁটার সময় এক পর্যায়ে দুই রাষ্ট্রপ্রধান প্রতিনিধিদল থেকে সরে আসেন এবং অপরিচিত ব্যক্তি ছাড়াই কয়েক মিনিট একসাথে হাঁটেন এবং কথা বলেন।
ক্রেমলিন জোর দিয়ে বলেছে,পুতিন ও মোদির মধ্যে একটি অনানুষ্ঠানিক আলোচনা খুবই অর্থবহ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat